মাংসপেশীর ব্যথা হয় কেনো? এমন হলে কি করবেন?
একেবারেই সুস্থ এবং স্বাভাবিক একজন মানুষ, হঠাৎ করেই পেশীতে ব্যথা অনুভব করছেন, এর বিভিন্ন কারণগুলো জেনে নেওয়া যাক: ব্যাথার কারন : ১. হঠাৎ অতিরিক্ত কায়িক শ্রম ২. আড়ষ্ট ও অস্বাভাবিক দেহভঙ্গি বা মাইনর ইন্জুরি ৩. শরীরে খনিজ লবণের ভারসাম্যহীনতা (যেমন: ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ইত্যাদিঅধিকাংশ ক্ষেত্রে যা সহজে নিরাময়যোগ্য) ৪. শরীরে পানি ও সাধারণ লবণের শূন্যতা (ডায়রিয়া, বমি, অতিরিক্ত ঘাম, জ্বর কিংবা পুড়ে গেলেও শরীরে পানি ও লবণের শূন্যতা দেখা দেয়)৷ চিকিৎসা পেশীর ব্যথার চিকিৎসা খুব কঠিন কিছু নয়, অন্তত যাদের ক্ষেত্রে অসুবিধেটা সাময়িক৷ দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছেন এমন যে কারও ক্ষেত্রে উচিত হবে চিকিৎসকের শরণাপন্ন হওয়া৷ ব্যথার আসল কারণ চিহ্নিত করতে পারলে চিকিৎসা নিতান্তই সাধারণ এবং মামুলি৷ বেশিরভাগ ক্ষেত্রে ব্যথানাশক ঔষধ আর বিশ্রাম পেলেই ব্যথা সেরে যায়৷ করণীয় কি : মাংসপেশীর খিঁচুনির উপশমের জন্যে নিম্নোক্ত পদ্ধতিগুলো প্রয়োগ করতে পারেন৷ ১. ম্যাসেজ : পায়ের খিঁচুনির জন্যে, বিছানায় আরামদায়ক আসনে বসুন৷ সামনে একটি চেয়ার রাখুন (চেয়ার এবং বিছানা একই উচ্চতায় থাকলে সুবিধে হবে), চেয়ারে...